অ্যান্ড্রয়েডে

HeliBoard ও Borno Android এ ক্ষিপ্র লেআউট।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ক্ষিপ্র ব্যবহার করা যাচ্ছে নিচের উপায়গুলোয়:

HeliBoard

হেলিবোর্ড একটি ওপেনসোর্স আন্ড্রয়েড কিবোর্ড অ্যাপ। আমাদের কমিউনিটির হাত ধরে ক্ষিপ্র লেআউট এই কিবোর্ডে যুক্ত হয়েছে। হেলিবোর্ডের 3.6-beta1 ও পরবর্তী সকল Beta ও Stable রিলিস থেকে ক্ষিপ্র লেআউট ব্যবহার করা যাবে। নিচের লিংক থেকে হেলিবোর্ড ডাউনলোড করতে পারবেন।

হেলিবোর্ড গিটহাব রিলিস পেইজ
এফ-ড্রয়েডে হেলিবোর্ড

বিশেষ সতর্কীকরণ
হেলিবোর্ডের রিলিসে দুটি সমস্যা রয়েছে (Known Issues):
১. শব্দের মাঝে এডিট করা যায়না, শেষে চলে যায়। এটা হেলিবোর্ড এর কম্বাইনার-এর সমস্যা। এটা ফিক্স হতে সময় লাগবে।
২. স্পেস ছাড়া ব্যাকস্পেস চাপলে মাঝে মাঝে একাধিক কমিট হয়ে যায়, এটাও হেলিবোর্ড এর সমস্যা। এটা অতিসত্বর ফিক্স করা হবে।
৩. এছাড়া হেলিবোর্ডের ক্ষিপ্র এক ভার্শন পিছনে থাকতে পারে। যেহেতু ক্ষিপ্র-কে প্রতিনিয়ত ইউজার ফিডব্যাক নিয়ে উন্নততর করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ
ক্ষিপ্র-র টাচস্ক্রিনে অ্যাডাপ্টেশন গাইডলাইন মোতাবেক হেলিবোর্ডে ক্ষিপ্র লেআউট যুক্ত করা হয়েছে। গাইডলাইনটি দেখতে এখানে ক্লিক করুন

Borno Android

বর্ণ অ্যান্ড্রয়েডে ক্ষিপ্র লেআউট যুক্ত করা হয়েছে। তবে নিচের সতর্কবার্তা পড়ুন।
বর্ণ অ্যান্ড্রয়েডের গুগল প্লে স্টোর লিংক

বিশেষ সতর্কীকরণ
বর্ণ অ্যান্ড্রয়েডে ক্ষিপ্র লেআউটে বেশ কিছু বাগ রয়েছে, যেগুলো যত দ্রুত সম্ভব ফিক্স করা হবে। বর্ণ অ্যান্ড্রয়েডে ক্ষিপ্র কয়েক ভার্শন পিছনে থাকতে পারে। যেহেতু ক্ষিপ্র-কে প্রতিনিয়ত ইউজার ফিডব্যাক নিয়ে উন্নততর করা হচ্ছে।

কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন: https://khiproteam.github.io/khipro/#community