বাংলার জন্য প্রথম কম্পোজিশনাল লোয়ারকেস কিবোর্ড লেআউট কনসেপ্ট

বাংলা টাইপিংয়ের ঝামেলাগুলো: বারবার শিফট চাপা — বড়ো ও ছোটো হাতের মিশ্র ম্যাপিং মনে রাখা — নম্বর সারিতে আঙুল নিয়ে গিয়ে চন্দ্রবিন্দু ইত্যাদি লেখা — কিংবা ফোনেটিকে সব ধরনের ক্যারেক্টার সব জায়গায় লিখতে না পারা — প্রভাত ইত্যাদি লেআউটে সিম্বল key ব্লক হয়ে যাওয়া — ‘়’ (নুকতা), ‘॥’ (ডবল দাঁড়ি) ইত্যাদি দেওয়ার উপায় না থাকা আরো কত কী!

এ সব দূর করতে ক্ষিপ্রটিম নিয়ে এসেছে ‘ক্ষিপ্র’ কনসেপ্ট, যা হলো লোয়ারকেস ইনপুটভিত্তিক একটি কম্পোজিশনাল কিবো‍র্ড লেআউট। না ফিক্সড, না ফোনেটিক; best of both worlds.

কম্পোজিশনাল টাইপিং মেথড ফোনেটিকের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। এ সম্পর্কে জানতে ক্ষিপ্র-র কুইকস্টার্ট গাইডটি দেখুন

ইংরেজির থেকেও দ্রুতগতিতে বাংলা লেখার লক্ষ্য নিয়ে ক্ষিপ্র কিবোর্ড লেআউট এখন লিনাক্স, অ্যান্ড্রয়েড, এবং উইন্ডোজের জগতে প্রবেশ করেছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

ক্ষিপ্র কিবোর্ড সম্পর্কে সাধারণ প্রশ্ন ও উত্তর

ক্ষিপ্র হলো একটি বাংলা কম্পোজিশনাল কিবোর্ড লেআউট যা ব্যবহারকারীদের শিফট কি (Shift Key) ছাড়াই দ্রুত বাংলা টাইপ করতে সাহায্য করে; এবং মডিফায়ার, স্লাইসার, পৃথায়কের মতো বিশেষ বিশেষ স্মার্ট ম্যাপ ব্যবহার করে।

ক্ষিপ্র বর্তমানে লিনাক্স (IBus/Fcitx5), উইন্ডোজ (বর্ণ কিবোর্ড, NMS Kontho) এবং অ্যান্ড্রয়েডে (হেলিবোর্ড) ব্যবহার করা যায়।

অভ্রতে অনেক অক্ষর লেখার জন্য শিফট চাপতে হয়, কিন্তু ক্ষিপ্রতে সবকিছু শিফট ছাড়াই সহজেই টাইপ করা যায়। অভ্রতে কিছু key দূরে, কিন্তু ক্ষিপ্র-তে অনেক কঠিন জিনিসও আরামে লেখা যায়।

যদি আপনি ইতোমধ্যে ফোনেটিক টাইপিং জেনে থাকেন, তবে ক্ষিপ্র শিখতে মাত্র ১ দিনও লাগার কথা নয়। আগে ফিক্সড লেআউট ব্যবহারকারী হলে অভ্যস্ত হতে ২-৩ দিন সময় লাগতে পারে।

টাইপিং বুস্টার হলো একটি লিনাক্স ইউটিলিটি যা ক্ষিপ্র লেআউটের সাথে কনফিগার করলে পরবর্তী শব্দের প্রেডিকশন এবং স্মার্ট সাজেশন প্রদানের মাধ্যমে টাইপিং গতি আরও বাড়িয়ে দেয়।

হ্যাঁ! ক্ষিপ্র সম্পূর্ণ ওপেন সোর্স। আপনি GitHub-এর ‘ক্ষিপ্র টিম’ অর্গানাইজেশনে গিয়ে সোর্স কোড দেখতে এবং অবদান রাখতে পারবেন। পেজের ‘সোর্স কোড’ বাটনে ক্লিক করুন।

আমাদের ফেসবুক পেজ ও গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ও গিটহাব ফোরামে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে, সাপোর্ট নিতে, মতামত দিতে, কিংবা অবদান রাখতে পারেন। পেজের ‘কমিউনিটি’ বাটনে ক্লিক করুন।

আমরা সবাইকে অবদান রাখতে উৎসাহিত করি! আমাদের গিটহাব ফোরামে পোস্ট করুন, আমাদের GitHub রিপোজিটরিতে পুল রিকোয়েস্ট পাঠান, অথবা বাগ রিপোর্ট ও ফিচার রিকোয়েস্ট করুন।

আপনার ডিভাইসে ক্ষিপ্র

ক্ষিপ্র শুধু একটি সফটওয়্যার নয়, এটি বাংলা টাইপিং-এর একটি নতুন আইডিয়া। আনুষ্ঠানিকভাবে ক্ষিপ্র লিনাক্সের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও উইন্ডোজেও ব্যবহার করা যাচ্ছে। সম্পূর্ণ নির্দেশনা ও সব প্ল্যাটফর্মের ডক এক জায়গায় পাবেন ইনস্টলেশন হাব থেকে।

ক্ষিপ্র m17n

লিনাক্সে IBus অথবা Fcitx5 উভয় ইনপুট মেথডেই ক্ষিপ্র m17n এর মাধ্যমে ক্ষিপ্র ইনপুট মেথড ব্যবহার করে দ্রুত বাংলা লেখা যাবে।

টাইপিং বুস্টার কনফিগারেশন

ক্ষিপ্রর সাথে টাইপিং বুস্টার সঠিকভাবে কনফিগার করে ব্যবহার করলে বাংলা টাইপিং অভিজ্ঞতাকে আরো ক্ষিপ্রতর করা সম্ভব।

ক্ষিপ্র-র সোর্স কোড

ক্ষিপ্র কিবোর্ডের সোর্স কোডের রিপোজিটরি গুলো দেখুন। ক্ষিপ্র লেআউট বিভিন্ন সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করতে এগুলো তৈরি করা।

khipro-m17n
মেইনটেইনার: Nafee

ক্ষিপ্র কনসেপ্টের প্রথম, ভিত্তিমূলক, ও আদি রিপোজিটরি এটি। ক্ষিপ্র-র অন্যান্য সকল ইমপ্লিমেন্টেশন সরাসরি এই রিপোর কোডের ওপর ভিত্তি করে বিল্ড করা হয়েছে/হচ্ছে। তাছাড়া লিনাক্সে এই রিপোজিটরি সরাসরি ব্যবহার করে টাইপিং করা যাচ্ছে; m17n ইঞ্জিনের মাধ্যমে।

khipro-python
মেইনটেইনার: Nafee

ক্ষিপ্র লেআউটের পাইথন পোর্ট। এটাতে ক্ষিপ্র-m17n -এর পরিপূর্ণ লজিক ক্লোন করা হয়েছে/হবে।

khipro-windows-portable
মেইনটেইনার: @qomarhsn

কোনো ইনস্টলেশন কিংবা ডিপেনডেন্সি ছাড়াই ক্ষিপ্র লেআউটে বাংলা টাইপ করার জন্য একটি পোর্টেবল উইন্ডোজ IME অ্যাপ্লিকেশন।

আমাদের আড্ডায় যোগ দিন

ক্ষিপ্র একটি কমিউনিটি প্রজেক্ট। আপনার যেকোনো প্রশ্ন, আইডিয়া বা সমস্যা নিয়ে সরাসরি চলে আসুন আমাদের আড্ডায়। আপনার অংশগ্রহণই আমাদের এগিয়ে চলার প্রেরণা।